1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া কলেজে শুক্রবার  সকালে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়।  কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, কাউনিয়া কলেজের উপাধাক্ষ্য  জুনায়েদ হাবিব, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের রংপুর জেলা পরিদর্শক অনিক ইকবাল এবং উপজেলা পরিচালক মোক্তারুল ইসলাম সহকারী পরিচালক মাহাবুর রহমান,আল হাবীব রমজান,মনিরল ইসলাম প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, আমরা চাই গ্রামীণ শিক্ষার্থীরাও আত্মবিশ্বাস নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে পারে। এই মেধাবৃত্তি পরীক্ষা তাদের সেই পথে উৎসাহ দেবে।
অভিভাবকরা জানান,এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার চেতনা সৃষ্টি করে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে।
আয়োজকরা আরও জানান, মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি