1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে ৫দিন ব্যাপি কাটিং টুলস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পাঠ করা হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কৃতক রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৫দিন ব্যাপি কাটিং টুলস প্রশিক্ষণ শেষে সাটিফিকেট বিতরণী অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় ৫ দিন ব্যাপি বিসিক রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে প্রধান অতিথির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, বিশেষ অতিথি হিসাবে বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজিদ, সভাপতিত্ব করেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজল হোসেন মন্ডল ও বিসিক রংপুরের উপ-মহাব্যবস্থাপক এহেছানুল হক সহ প্রতিষ্ঠানের শিক্ষকেরা।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকরা বলেন, কাটিং টুলসের প্রশিক্ষণ মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কারিগরি প্রশিক্ষণের একটি অংশ, যা বিভিন্ন শিল্পে দক্ষ কর্মী তৈরি করে। এই প্রশিক্ষণে কাটিং টুলসের সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ, তীক্ষ্ণকরণ এবং বিভিন্ন ধরনের টুলস যেমন একক-বিন্দু (single-point) ও বহু-বিন্দু (multi-point) কাটার সরঞ্জামের ব্যবহার শেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি