1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।সোমবার (৩ নভেস্বর) সকাল সারে নয়টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া আরাফাত। তিনি প্রতি সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত রোগী দেখবেন।

ক্যাম্পের আয়োজক পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষ ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগে বেশি ভোগেন। অনেক মানুষ আছেন যিনারা অর্থের অভাবে জেলা ও বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি সোমবার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করি।

উক্ত উদ্বোধনী ক্যাম্পে অন্যদের মধ্যে ইউপি সদস্য গোলাম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু শাহীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাছ আলী, ইউপি কম্পিউটার অপারেটর বিপ্লব কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি