1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়া কৃতি ছাত্রী ফুটবলারদের সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলার ৫২তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ জেলা পর্যায়ের ফুটবল (ছাত্রী) ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অভয় চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক হাসনা পারভীন মুক্তি, জোসনা রানী রায়, শহিদুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে সিনথিয়া আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেয়েরা আজ ফুটবলের মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে রানার্স আপ অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেয় অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি