1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নন্দীগ্রামের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ অফিস সংলগ্ন মাঠে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮১ জন সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজীউল হক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা,নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহঃ শিঃ রুহুল আমিন রানা, সাংবাদিক মামুন,বাংলাদেশ আদিবাসী ফোরাম নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার,সাধারণ সম্পাদক নরোত্তম বর্মন প্রমূখ।উল্লেখ্য প্রত্যেকটি সুফলভোগীদের মাঝে ২টি করে ব্লাক বেঙ্গল ছাগল, ২টি টিন,৪টি খুঁটিএবং ৫টি ফ্লোরম্যাট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি