1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রাজারহাটে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার হস্তান্তর 

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পাঠ করা হয়েছে

মো:ফেরদৌস আহমেদ মিরাজ,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে পনেরোজন অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার হস্তান্তর করা হয়েছে।

শনিবার(৮নভেম্বর)সকাল এগারোটায় রাজারহাট উপজেলা শহরের সন্নিকটে অবস্থিত কলেজ শিক্ষক জাকির হোসেনের কোচিং চত্বরে বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা দুই সন্তানের জনক মো: আজাদ হোসেন(৫৫)কে একটি হুইলচেয়ার সম্মিলিতভাবে হস্তান্তর করেছেন রেল নৌ যোগযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক ও সাংবাদিক খন্দকার আরিফ।

চেয়ার পেয়ে আনন্দিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ সহযোগিতাকারী গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান আজাদ হোসেন।

সংগঠক খন্দকার আরিফ বলেন,প্রায় মাস দুয়েক আগে আজাদ হোসেনের জন্য একটি হুইলচেয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি।পোস্টটি দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান মহোদয় একটি হুইলচেয়ার আজাদকে হস্তান্তরের জন্য পাঠিয়েছেন।আজ আমরা সবাই মিলে চেয়ারটি হস্তান্তর করলাম।হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন,রাজারহাট সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এনামুল হক সরকার,একাদশ শ্রেণির শিক্ষার্থী শাকিব,বিপ্লব, সম্পদ ও রমজান।

এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন আমরা উপজেলায় পরিষদের অর্থায়নে পনেরোটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে এবং একটা হুইলচেয়ার হস্তান্তরের জন্য খন্দকার আরিফকে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি