1. admin@alokito-bd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

বগুড়া-৪ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি মোশারফ হোসেন

  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-০৪ আসন থেকে ধানের শীষে মনোনয়ন পাওয়ার পরপরই নির্বাচনী যুদ্ধে নতুন গতি নিয়ে এগিয়ে যাচ্ছেন বগুড়া-০৪ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি মোশারফ হোসেন।

গতকাল ১নং বুড়ইল ইউনিয়ন ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে প্রায় এক হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে বের হন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজারের অধিক মোটরসাইকেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে নির্বাচনী প্রচারণা।

প্রচারণায় অংশগ্রহণকারী যুবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়ে প্রচারণায় অংশ নেন, প্রচারণা শেষে মোশারফ হোসেন ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাই স্কুল মাঠে বক্তব্য রাখেন, বক্তব্যে তিনি বলেন, “আজকের শোভাযাত্রা আমাদের আন্দোলনের শক্তি ও ঐক্যের প্রতীক। নন্দীগ্রামের জনগণের সমর্থন ও ভালোবাসাই আমাদের বিজয়ের পথ সুগম করবে। আমরা দৃঢ় বিশ্বাসী, সঠিক নেতৃত্ব এবং নীতির মাধ্যমে নন্দীগ্রামকে সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”এবং ধানের শীষের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি