1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গংগাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পাঠ করা হয়েছে

দশম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১১ টায় গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বক্তারা বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে টেকনোলজিস্টরা ন্যায্য গ্রেড পাওয়ার জন্য আন্দোলন করে আসছেন। করোনা মহামারি, ডেঙ্গু বা নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের জীবন রক্ষায় তাঁরা সামনের সারির কর্মী হিসেবে কাজ করলেও এখনো ১০ম গ্রেড না পাওয়া অত্যন্ত দুঃখজনক।

এই অবস্থাকে সুস্পষ্ট বৈষম্য অভিহিত করে তারা বলেন, একই যোগ্যতাসম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ১০ম গ্রেড পেলেও স্বাস্থ্যসেবার অন্যতম মূল ভরসা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বছরের পর বছর এই সুবিধা থেকে বঞ্চিত।

এসময়ে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিষ্ট মোঃ মাহবুবুর রহমান সোহেল, মেডিকেল টেকনোলজিষ্ট রেডিওগ্রাফি মেহেরুন নেসা রুমা, ফার্মাসিস্ট মোঃ আবু সাঈদ, মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব মোঃ মনিরুজ্জামান সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি