1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ার শিবগঞ্জে মোকামতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পাঠ করা হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্যজীবী দলের সাবেক নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের (প্রস্তাবিত) সভাপতি এম. এস. খন্দকার (ছোয়েল)। এ ছাড়া উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম। ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: শহিদুল ইসলাম (নান্নু), মোঃ মাহবুবার রশিদ, আবু তালেব বিএসসি (সাবেক সভাপতি, মোকামতলা ইউনিয়ন বিএনপি), অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন: মোঃ এম. এ. ফজলে রাব্বী (বেবীন), মোঃ রুহুল আমিন (জোশনা), মোঃ এনামুল সরদার, মোঃ রায়হান ইসলাম,
মোঃ মোস্তাফিজার রহমান, মোঃ সাকিল আহম্মেদ। দোয়া মাহফিলে ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। তারা বলেন, বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে সারাজীবন কাজ করেছেন। আমরা তাঁর ও তাঁর পরিবারের সুস্থতা, দীর্ঘায়ু এবং উপস্থিত সকল মুসল্লির মঙ্গল কামনা করছি। বক্তারা আরও বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিবগঞ্জবাসীর প্রত্যাশা: স্থানীয় জনগণ দোয়া মাহফিলকে তাদের নেতা এবং দেশের মঙ্গল কামনায় একটি অর্থবহ উদ্যোগ হিসেবে আখ্যা দেন। তারা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা সমাজে ঐক্য ও উন্নয়নকে আরও এগিয়ে নেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি