জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা খাদ্য গুদাম চত্বরে বুধবার অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা।উপজেলা খাদ্য গুদামের ব্যবস্থাপনায় সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ও চাল ক্রয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার,খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলীপ চন্দ্র রায়,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেস ক্লব সভাপতি শাহ রাজু,মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, সাধারন সম্পাদক আমজাদ হোসেন সহআমন্ত্রিত অতিথিবৃন্দ। উপজেলা খাদ্য বিভাগ জানায় শুধুমাত্র লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নিকট ধান বিক্রি করতে পারবেন। চলতি মৌসূমে প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে ১১৪ মেঃ টন ও নির্দারিত মিলারদের কাছ থেকে ৫০ টাকা দরে ৭৮৩ মেঃটন চাল সরাসরি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ২০ নভেম্বর হতে আগামী ২৮শে নির্ধারিত ফেব্রুয়ারী পর্যন্ত ধান ও চাল ক্রয় করা হবে।
Leave a Reply