1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
জাতীয় প্রাণীর সম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে কাউনিয়ায় বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে কাউনিয়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ আর এম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পশুপালন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।ভেটেনারী সার্জন ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ সুজয় সাহা, উপজেলা অফিসার শামসুজ্জামান আজাদ, ডাঃ ফেরদৌস হাসান জনি, এসআই গোপালসহ বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এ অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক খামারি, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি