1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কাউনিয়ায় গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘‘উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত’’ ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান, পিপিইপিপি -ইইউ প্রকল্প, গ্রাম বিকাশ কেন্দ্র।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো: আসাদুজ্জামান, পিপিইপিপি-ইইউ প্রকল্প, জিবিকে, প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার- কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, ওরিয়েন্টেশনে স্ব স্ব দপ্তরের সরকারি বিদ্যমান সেবা সমূহ নিয়ে সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজয় সাহা, কৃষিবিদ মোছা: তানিয়া আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সামসুজ্জামান আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শামিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তাহের আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা: আফছানা রয়হান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো: নুরন্নবী, বনকর্মকর্তা এ.কে.এম রেজাউল ইসলাম, এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী কারিগরি কর্মকর্তা-লাইভলীহুড, মো: আব্দুল কাইয়ুম প্রমুখ।ওরিয়েন্টেশন বাস্তবায়নের মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সরকারী সেবা ও সুযোগ এবং এ সকল ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে উপজেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে অবহিত হওয়া ও এর সাথে লিংকেজ তৈরীর মাধ্যমে বিভিন্ন কারিগরি সেবা প্রাপ্তি, ভাতা, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা ও সুযোগে অতিদরিদ্র সদস্যদেরকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি