1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২৬শে নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়ের সভাপতিত্বে ও শর্মিলী দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় অফিসার ঝরণা রানী দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুনার রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সফল খামারী শ্রী তুষার কান্তি প্রমুখ। পরে দুইজন সফল খামারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, উক্ত প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২৬শে নভেম্বর শুরু হয় এবং তা আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি