1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”-এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে নানা আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদ ”ত্ত্বর থেকে বের হয়ে মডেল স্কুলে গিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একরামুল হক মন্ডলের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়া, থানা ওসি রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সী, এনসিপি নেতা আব্দুল গনি, উদ্যোক্তা শিরিনা, সাইফুল, ফজিলা ও শচীন চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারিসহ অনেকে।
অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রত্যেক অংশগ্রহণকারী খামারিদের পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি