মোঃ মেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধিঃ
রংপুরে প্রথমবারের মতো মোবাইল ব্যবসায়িদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘মোবাইল বিজনেস কমিউনিটি রংপুর’-এর মতবিনিময় সভা ও কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।রংপুর শহরের বিভিন্ন মার্কেট—প্রেসক্লাব মার্কেট, আরএমসি মার্কেট, সমবায় মার্কেট ও সুপার মার্কেটের মোবাইল ব্যবসায়িদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি মিলনমেলায় রুপ নেয় আয়োজনটি।সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নতুন, ব্যবহৃত ও আনঅফিশিয়াল মোবাইল ব্যবসা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি। ব্যবসায়ী হিসেবে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষায় একত্রিত হয়ে সংগঠিত উদ্যোগ ছাড়া গতি নেই। আলোচনা সভায় বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির কেন্দ্রীয় কমিটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রংপুরের ব্যবসায়িরাও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।আলোচনায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, বাজারে প্রতিযোগিতা, ডিজিটাল নিয়মকানুন, ট্রেড লাইসেন্স, ট্যাক্স ও ব্যবসা পরিচালনার নানা জটিলতা দূর করতে সংগঠনের প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে হবে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ও আগামী দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে একটি আহ্বায়ক পরিচালনা কমিটি গঠন করা হয়।গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন—
আহবায়ক: নাহিদ রানা রাহি, পরিচালক, সুমাসটেক রংপুর, সদস্য সচিব: বিপ্লব আনছারী সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি।
অনুষ্ঠানের সবশেষে বক্তারা জীবিকা ও ব্যবসার সম্মান রক্ষায় রংপুরের সব মোবাইল ব্যবসায়িকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সকলের অংশগ্রহণ ও আন্তরিকতায় সভাটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
Leave a Reply