1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম এলএসডিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, উপখাদ্য পরিদর্শক মনিরুজ্জামান, নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব বদরুদ্দোজা তৌফিক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, আকবর অটো এগ্রো ও ক্লোল্ড স্টোরেজ এর স্বত্বাধিকারী সোহানুর রহমান সোহাগ প্রমুখ।

এবার নন্দীগ্রাম উপজেলায় সরকারিভাবে কৃষকদের নিকট থেকে ৩৪ টাকা কেজি দরে ২১১ মেট্রিক টন ধান ও রাইচ মিল মালিকদের নিকট থেকে ৫০ টাকা কেজি দরে ৪৫৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি