1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কালীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পাঠ করা হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
এসময় তাঁরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। তিনি সুস্থ হয়ে শিগগিরই আবারও দেশ ও জাতির অধিকার আদায়ের নেতৃত্ব দেবেন—এ আশা ব্যক্ত করেন সবাই।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
মনোনয়ন প্রত্যাশী জনাব জাহাঙ্গীর আলম,
আহ্বায়ক, উপজেলা বিএনপি, কালীগঞ্জ, লালমনিরহাট।

মাহফিল শেষে দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়—
“আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন—আমিন।”

মো মামুন মিয়া কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি