1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁর বিভিন্ন হাটবাজারে আগাম শীতের সবজির সরবরাহ বেড়েছে, দামে সামান্য চড়া

  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি
শীত মৌসুমের আগমন ঘনিয়ে আসতেই নওগাঁর আত্রাই উপজেলার হাট-বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ চোখে পড়ার মতো বেড়েছে। উপজেলার আহসানগঞ্জ হাট, কেশাবাড়ি, নদলী, সমাসপাড়া, মির্জাপুর ও বান্দাইখাড়া বাজার ঘুরে দেখা গেছে—বাজার ভরে উঠেছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিমসহ নানান সবজিতে।

ক্রেতারা জানিয়েছেন, আগাম সবজি বাজারে এলেও দাম তুলনামূলক কিছুটা বেশি। সাধারণ ক্রেতাদের অভিযোগ—সাধারণ সময়ের তুলনায় দাম একটু চড়া হওয়ায় স্বস্তি পাওয়া যাচ্ছে না। তবে বিক্রেতারা বলছেন, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে সবজি এনে বিক্রি করতে হওয়ায় দামের তারতম্য থাকলেও বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে ক্ষেত থেকে সরাসরি আসা সবজির দাম তুলনামূলক কিছুটা কম হলেও সামগ্রিকভাবে বাজারদর ‘সহনীয়’ বলেই দাবি করছেন ক্রয়-বিক্রেতা উভয়পক্ষ।

আগাম সবজি চাষিদের কেউ কেউ জানাচ্ছেন, চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন তারা। আগাম চাষে সাধারণত বাজারদর ভালো পাওয়া যায়—এই আশায় কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আগাম সবজিতে লাভের সম্ভাবনা আরও বেশি।

সবজি বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “আগাম সবজি বিক্রি করলে আমরা একটু বেশি লাভ পাই। দোকান ভাড়া ও অন্যান্য খরচ সামলাতে দাম কিছুটা বেশি রাখা ছাড়া উপায় থাকে না।”

মৌসুমের শুরুতেই আগাম সবজির সরবরাহ বাড়ায় বাজারে উৎসবঘন পরিবেশ তৈরি হয়েছে। ক্রেতা-বিক্রেতা সবাই আশা করছেন, শীত এগোলে সবজির দাম আরও স্থিতিশীল হয়ে সাধারণ মানুষের নাগালে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি