1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিবান্ধায় শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমির উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষাব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করতে এক ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ হাতে নিয়েছেন তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। তাঁর ব্যক্তিগত অর্থায়নে লালমনিরহাট জেলার ১৮৯টি ওয়ার্ডে মোট ২১০টি শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের তেলিটারি গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রথম শিশু বিকাশ একাডেমির উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ নিজেই ফিতা কেটে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন।

উদ্বোধন শেষে শিহাব আহমেদ বলেন, শিশু বিকাশ একাডেমি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, বরং উন্নত মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণে সমৃদ্ধ হয়ে বেড়ে উঠবে। আমার স্বপ্ন প্রতিটি শিশু যেন ভবিষ্যতে দেশের যোগ্য, সচেতন ও নৈতিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি