মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নি/হ/ত হয়েছেন এক বাংলাদেশি। ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন বাংলাদেশি ভারতীয় গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করেন। এসময় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ গু’লি করলে ঘটনাস্থলেই মা/রা যান সবুজ মিয়া (৩০) নামে এক যুবক। এ ঘটনায় আহ্বান করা হয়েছে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের বৈঠক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।
Leave a Reply