1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ইসলামিক রিলিফের ৬ অধিকারভোগী পেলেন অদম্য নারী পুরস্কার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
ইসলামিক রিলিফ বাংলাদেশের সীড প্রকল্পের ৬জন অধিকারভোগী বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ‘অদম্য নারী’ পুরষ্কারে ভূষিত হয়েছেন। দুই প্রকল্প উপজেলা কাউনিয়া থেকে মিনারা আক্তার – নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে ও পীরগাছা থেকে পাঁচজন অধিকারভোগী সকিনা বেগম, মোছা: মনজিলা, নুরুন্নাহার খাতুন, মোছা: শেফালি বেগম যথাক্রমে সমাজ উন্নয়নে অবদান, সফল জননী, শিক্ষাক্ষেত্রে সাফল্য,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অদম্য নারীদেরকে পুরষ্কৃত করেন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে নির্যাতনের অভিজ্ঞতা পেছনে ফেলে দৃঢ় সাহস ও পরিশ্রমের মাধ্যমে আন্তনির্ভরশীল হওয়া পীরগাছার হাসি আক্তার জানান, “পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। ভাবিনি, আমার সাহস অন্যদের জন্য অনুপ্রেরণা হবে।অনুষ্ঠানের অংশ হিসেবে ইসলামিক রিলিফের কর্মকর্তা ও অধিকারভোগীরা বর্ণিল র‌্যালির মাধ্যমে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ক্যাম্পেইনের আলোচনায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের সীড প্রকল্প কো-অর্ডিনেটর শাহাজাদা শরীফ বলেন, “রোকেয়া দিবস ২০২৫ এবং ১৬ দিনের লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে ইসলামিক রিলিফ নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সহিংসতা কমাতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছি।এছাড়া মোছাঃ সেলোয়ারা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নারীর নিরাপত্তা, অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে পরিবার ও সমাজের সমন্বিত ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তা, অধিকারভোগী ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি