1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
“নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা শহরে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দেবাশীষ বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা,সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হক মুন্সিসহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, নারী উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন এলাকার জালাল উদ্দিনের মেয়ে শেফালী বেগম,ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার নুরুজ্জামানের মেয়ে নুরনাহার খাতুন,জগদীশ এলাকার মন্জু মিয়ার ছেলে মনজিলা বেগম,প্রতাব জয়সেন এলাকার খলিলুর রহমানের মেয়ে হাসি আক্তার,হাসনা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে সখিনা বেগম প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু একজন পথিকৃৎ নারী নয়,তিনি নারী জাগরণের অনন্য আলোকবর্তিকা। তাঁর আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে নারীদের এগিয়ে যেতে হবে এবং সমাজে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি