1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লালমনিরহাটে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৯ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সবসময় কঠোর ভূমিকা পালন করছে। এ প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় আদিতমারী থানা পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা বিজিবির এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি