1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে ১১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।জেলার প্রাচীনতম এই সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থা। সকল শিল্পী গোষ্ঠীর আয়োজনে ১১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠন চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষথেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। তিনি শোভাযাত্রার পূর্ব আলোচনা সভায় নানাদিক তুলে ধর বক্তব্য দেন। আরো বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল। উদ্ভোদনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।অন্যান্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীতানুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদ ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অন্তরঙ্গ থিয়েটারের আলোচনা, গুণিজন সম্মাননা ও নাটক ৩৬ জুলাই, ১৭ ডিসেম্বর দিনাজপুরের নাট্য সমিতির শিল্পীদের নাটক তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত এবং ১৮ ডিসেম্বর পুরস্কার বিতরণ ও নাটক চারদিকে যুদ্ধ মঞ্চস্থ হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি