1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পাঠ করা হয়েছে

শুক্রবার জবাইখানা বস্তিতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর ৩ ঘটিকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ১৫০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।শীতের তীব্রতা বাড়তে থাকায় বস্তির নিম্নআয়ের পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছিলেন। এই পরিস্থিতিতে মানবিক সহযোগিতা হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দেয়। নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট জানান, রক্তদানের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।নির্বাহী পরিচালক আজাদুল ইসলাম রাজা বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আজ আমরা স্বেচ্ছাসেবীরা জবাইখানা বস্তিতে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি।উপদেষ্টা মোঃ মিজানুর রহমান বলেন,শীতের প্রকোপে কাঁপতে থাকা হাসিমুখ গুলোতে একটু উষ্ণতার ছোঁয়া দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।এই উদ্যোগে যাঁরা নীরবভাবে শ্রম, সময় ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।মানবিকতার এই যাত্রা চলুক আরও বিস্তৃতভাবে,মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি,একটু সহযোগিতা বদলে দিতে পারে অনেক কিছু।কম্বল গ্রহণকারী উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন।নির্বাহী পরিচালক আসাদুজ্জামান রংপুরী বলেন,মানবিকতার ধারাবাহিকতায় সংগঠনটি শীতকালজুড়ে রংপুরের বিভিন্ন স্থানে আরও সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে।আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ মালেক নিয়াজ আরজু,উপদেষ্টা মোঃ আকবর আলী।ত্রাণ সম্পাদক মোঃ নাহিদ হাসান,নারী ও শিশু সম্পাদক মোছাঃ সাথী আক্তার,হাঃ মোঃ আঃ আলিম, মোছাঃ কারিমা আক্তার, মোছাঃ হুমায়রা হিরা, মোঃ শিমুল বাবু, মোঃ ফারহান আজীম, মোঃ মেহেদী হাসান, মোছাঃ ফারজানা হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি