1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দল এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। শনিবার দুপুরে শহরের গানাসাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন এবং বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন,এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হক মামুন-এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বক্তৃতায় তারা বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা আরও উল্লেখ করেন, এই দোয়া মাহফিলের মাধ্যমে শুধু গাইবান্ধার নয়, সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি