1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদবাগ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এরপর সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, বীরমুক্তিযোদ্ধা রজব আলী কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক,অন্যান্যদের বক্তব্য রাখেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহেরমাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি