1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর (রবিবার) বিকেল সাড়ে ৪টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার (ওসি) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু প্রমুখ। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ওমর ফারুক, সহকারী পল্লি উন্নয়ন অফিসার শরিফুল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ আরও অনেকেই।
পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি