1. admin@alokito-bd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়া গাঁজা সেবককে কারাদণ্ড শজিমেকে কার্ডিয়াক সার্জারিতে ২৫ কোটি টাকা বরাদ্দ: ভাস্কুলার সার্জারি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত পরীমনির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আইনজীবীর কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে কোরআন ছবক প্রদান আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী হালিমার ঢাকায় মৃত্যু, স্বামী পলাতক, শাশুড়ি ও ননদ ঢাকা হসপিটাল থেকে উধাও

পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কান্দি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কান্দি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।শনিবার বাদ মাগরিব উপজেলার কান্দির হাট বাজারে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, এ কে এম মিজানুর রহমান সানা, কান্দি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক, আফতাব উদ্দিন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদস্য ইউসুফ মিলিটারি ও পীরগাছা উপজেলা যুবশক্তি’র ইঞ্জি. মো. রবিউল ইসলাম রবি প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কান্দি ইউনিয়ন শাখার এই কার্যালয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন।এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি