1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৬ ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেল, নন্দীগ্রাম থানা, কুন্দারহাট হাইওয়ে থানা, উপজেলা বিএনপি, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপক ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।

তারপর মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি