1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

শার্শায় বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পাঠ করা হয়েছে

মোহাম্মদ রিদয় হোসেন বিশেষ প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বাংলাদেশের সূর্য্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে পুস্পার্ঘ অর্পণ,গার্ড অব অনার ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠের পরিবার, উপজেলা বিএনপি ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।পরে একে একে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের শ্রদ্ধা জানায়। মঙ্গলবার সকাল ৯টায় বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।এসময় উপস্থিত ছিলেন,কেন্দীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ধানের শীষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ,সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম খান, যশোর ৪৯বিজিবির উপ অধিনায়ক মেজর নুর উদ্দিন আহম্মেদ,নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা,বীরশ্রেষ্ঠের দৌহিত্র মিরাজুল ইসলাম সায়মন,শার্শা থানা পুলিশের (ওসি) মারুফ হোসেন, হাইওয়ে থানার (ওসি) মোঃ মহসিন , কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শওকত আলীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি