1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
দক্ষতা নিয়ে যাবো বিদেশ,রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়।উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালী শেষে পরিষদ সভা কক্ষে আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সভাপত্বি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরাম এর সাধারন সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)
গংগাচড়া টিটিসি,রংপুর, দীপক চন্দ্র রায়,প্রবাস বন্ধু ফোরামের সদস্য রওশনারা রতনা, সাংবাদিক জহির রায়হান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম উপজেলা প্রগ্রাম অর্গানাইজার মোকারম হোসেন প্রমূখ। আলোচনা সভায় বিদেশগামী প্রত্যেককে যে কোন একটি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন, ভাষা শিক্ষা, বৈধপথে বিদেশ গমন ও বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ, হুন্ডির ক্ষতিকর দিক, প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাস জীবনে করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি