1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আদিতমারীতে পরীক্ষা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোর অনুরোধ ওসি’র

  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পাঠ করা হয়েছে

আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সম্মানিত নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক। শিক্ষার্থীদের চলমান পরীক্ষা এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চশব্দে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।এক বার্তায় ওসি মোঃ নাজমুল হক জানান, বর্তমানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা চলছে। এছাড়া অনেক পরিবারে ছোট শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগী রয়েছেন, যাদের জন্য উচ্চশব্দ অত্যন্ত কষ্টদায়ক ও ক্ষতিকর।এমতাবস্থায়, যেকোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, পিকনিক বা ধর্মীয় আয়োজনে বাদ্যযন্ত্র, সাউন্ড বক্স এবং মাইকের ব্যবহার সীমিত রাখার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা না করার জন্য তিনি থানা এলাকার সকল স্তরের মানুষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখা এবং অসুস্থ ও বয়স্ক মানুষের প্রশান্তি নিশ্চিত করতে পুলিশের এই মানবিক পদক্ষেপে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি