1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ. ডাবলু. ও. ইন্টারন্যাশনাল এন্ড বিএমজেট এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রোসপারিটি প্রকল্পের আওতায় এ নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ছামছুল হক, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সহ অন্যরা। গোল টেবিল বৈঠকে ঘন্টা ব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জন, অভিযোগকারী অভিবাসনকর্মীগণ যাতে ডকুমেন্ট ও প্রমানসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসি কর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা জানান। তাছাড়া নিরাপদ অভিবাসনের বিষয়ে ১৩ টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি