দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা,শুভেচ্ছা বিনিময়,আড্ডা, ফটোসেশনের মধ্যে দিয়ে আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) এর প্রতিনিধি সম্মেলন ও সেরা সংবাদদাতা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সম্মেলন উপলক্ষে সারাদেশ থেকে প্রতিনিধিরা হাজির হন রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে, দুপুর থেকেই প্রতিনিধিদের পদচারণায় মুখর হয়ে ওঠে সম্মেলন কক্ষ।এসময়ে উপস্থিত ছিলেন বাংলার চোখের চেয়ারম্যান মোঃ তানবীর হোসেন আশরাফী, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল, বাংলাদেশ বেতার রংপুরের সুফি জাহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক রুস্তম আলী, ব্যবস্থাপনা পরিচালক তারিক মনোয়ার, উবাইদ- উল হাফিজ সহ প্রমুখ।এবারে বর্ষসেরার প্রথম হয়েছেন কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জহির রায়হান, দ্বিতীয় রংপুর ব্যুরো প্রধান মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, তৃতীয় দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ জোবায়ের ইসলাম, চতূর্থ গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহ্ পারভেজ সংগ্রাম, পঞ্চম স্টাফ রিপোর্টার লায়ন রাকেশ কুমার ঘোষ, ৬ষ্ট পীরগাছা (রংপুর) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান হাবিব, সপ্তম নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা, অষ্টম নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ, নবম নিজস্ব প্রতিবেদক মোঃ মতিয়ার রহমান মতি, দশম স্টাফ রিপোর্টার আজাদ হোসেন আওলাদ।অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ব্যাপারে নানা নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply