1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু’র ‘স্মৃতিচারণ ও দোয়া মাহফিল’

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মরহুম মোজাহারুল ইসলাম বাবলু এর ‘স্মৃতিচারণ ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয় ‘পুমাক’ ও ‘আলোর দিশারী পাঠাগার’ এর উদ্যোগে। শনিবার সন্ধ্যা ০৭ টায় কাউনিয়া উপজেলার জিন্নাহ-চম্পা কমপ্লেক্সে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বক্তব্য রাখেন মো. তারিকুল ইসলাম , ডেপুটি রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; ড. মো. আবু সায়েম, উপ-পরিচালক হর্টিকালচার সেন্টার, রংপুর; শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক, তিস্তা ডিগ্রি কলেজ; সাইফুর রহমান মুক্তা, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা কলেজ; সাদিকুল ইসলাম সুজন, অ্যাডভোকেট, জজ কোর্ট, রংপুর; মরহুমের ভাই হুমায়ুনসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালন করেন সরকার শামীম আল-মামুন সবুজ, প্রভাষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন হুমায়ন কবির তারা, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা কলেজ এবং সাধারণ সম্পাদক, ‘পুমাক’ ও ‘আলোর দিশারী পাঠাগার’; আহসান হাবীব তুহিন; দপ্তর সম্পাদক, ‘পুমাক’ ও ‘আলোর দিশারী পাঠাগার’; মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ, ‘পুমাক’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ, শিল্পপতি ও সমাজসেবক।সদাহাস্যোজ্জ্বল, পরোপকারী, আন্তরিক ও দক্ষ সংগঠক মরহুম মোজাহারুল ইসলাম বাবলু কে নিয়ে সবাই স্মৃতি রোমন্থন করেন। স্মৃতিচারণ শেষে ধর্মীয় আলোচক ও কোরআনের হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়। এর আগে পবিত্র কোরআন শরিফ খতমে তেলাওয়াত করা হয়। সবশেষে মরহুমের পরিবারের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি