1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছা থানা পরিদর্শনে নবাগত রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পাঠ করা হয়েছে

রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন পীরগাছা থানা পরিদর্শন করেছেন।রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পীরগাছা থানা চত্বরে পৌঁছান।পরিদর্শনকালে পুলিশ সুপার থানার হাজতখানা, মালখানা, নারী ও শিশু সহায়তা ডেস্ক, ডিউটি অফিসারের কক্ষ, অফিসার ও ফোর্সের ব্যারাকসহ থানা কম্পাউন্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পীরগাছা থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানার অনলাইন জিডি কার্যক্রম আরও গতিশীল করা, মুলতবি মামলার দ্রুত নিষ্পত্তি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় যথাযথ ও সময়োপযোগী পুলিশ রিপোর্ট প্রদানের নির্দেশনা দেন।এছাড়াও তিনি থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।পরিদর্শনকালে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামসহ এসআই, এএসআই, বিশেষ শাখার সদস্য ও থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি