1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাড়কাঁপানো শীতে আত্রাইয়ে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি
উত্তরাঞ্চলে জেঁকে বসা তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে আত্রাই উপজেলা প্রশাসন।

রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

প্রাথমিক পর্যায়ে উন্নতমানের প্রায় ১০০টি কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ করে উষ্ণ কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। অনেকেই প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শীত যতদিন থাকবে, ততদিন এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি