1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় জামায়াতের ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের জামায়েতের মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুল করিম সরকারের সাথে ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে সদর জামায়াতের আয়োজনে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে ২ ঘন্টা ব্যাপী এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি আব্দুল হামিদ, জেলা বি.ডি.পি পার্টির সভাপতি, সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা ছাত্র শিবিরের সভাপতি উম্মে রুম্মাত, সদর এবি পার্টির সদস্য সচিব রানা সহ অন্যরা।আলোচনা সভায় বক্তারা সদর আসনের জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে নানা রকম মতামত তুলে ধরেন। বক্তারা আরো বলেন, ৫৪ বছরে বাংলাদেশে কোনো ন্যায়, ইনসাফ কায়েম হয় নি। তারা নির্বাচনে জয়ী হলে ন্যায়, ইনসাফ কায়েমের কথা জানান। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে দাড়িপাল্লা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যেবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি