1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সংগীত জীবনের নতুন অধ্যায়ে রংপুরের অন্তু দাস: দেশের প্রথম এন্ডোর্সমেন্টে স্বীকৃতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পাঠ করা হয়েছে

রঞ্জিত দাস, সংগীত প্রেমীদের জন্য আনন্দের সংবাদ। রংপুরের সন্তান তরুণ সংগীত শিল্পী ও গিটারিস্ট সন্দীপ দাস অন্তু –এর সংগীত জীবনে যুক্ত হয়েছে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। সম্প্রতি তিনি তার প্রথম এন্ডোর্সমেন্ট লাভ করেছেন, যা তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। সন্দীপ দাস অন্তুর জন্ম ৬ এপ্রিল ১৯৯৭ সালে রংপুরে । তার সংগীত যাত্রা শুরু হয় ২০০৭ সালে, মাত্র ১০ বছর বয়স থেকেই গানের প্রতি তার মনে জন্ম নেয় এক গভীর টান ও ভালোবাসা, শৈশবেই সংগীত তাকে এমনভাবে আকর্ষণ করে যে, শেখার প্রতি তার আগ্রহ ও সময় দেওয়ার মানসিকতা অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। তার সংগীত চর্চার শুরুটা হয় বড় বোনের হাত ধরে। তিনিই প্রথম তাকে নিয়ে যান রংপুরের একটি সংগীত শিক্ষাঙ্গন “Sound Touch”–এ। সেখানে দু’জন এক সাথে গান শেখা শুরু করেন এবং বিশেষ ভাবে নজরুল গীতি চর্চা করতেন। সেই সময়টা অন্তু দাসের জীবনে ছিল এক অনন্য অনুভূতির সময়, যা তাকে সংগীতের প্রতি আর গভীর ভাবে নিবেদিত করে তোলে। তিনি জানান, সেই সময় থেকেই সংগীত যেন তাকে এক অদৃশ্য শক্তিতে প্রতিদিন শেখার দিকে টেনে নিয়ে যেত টাউন হল চত্বরে । নিয়মিত অনুশীলন, আত্মনিবেদন এবং আশপাশের বন্ধু ও বড় ভাইদের সমর্থন তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তার পরিশ্রমের মাত্রা অনেককেই বিস্মিত করেছে—তিনি দিনের পর দিন ৭ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত গিটার ও সংগীতচর্চা করেছেন। সংগীতাঙ্গনে অন্তু দাস ইতোমধ্যেই একজন দক্ষ গিটারিস্ট হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।। তিনি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ–এর সঙ্গে মঞ্চে নিয়মিত গিটার বাজান এবং শত শত জনপ্রিয় গান তার হাতে বাজনো।
যা তার সংগীত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। পাশাপাশি তিনি দেশের বহু জনপ্রিয় ও কিংবদন্তি শিল্পীর গানের পরিবেশনায় গিটার বাজানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। ভিন্ন ভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করার মাধ্যমে তিনি সংগীতের নানা ধারা, মেলোডি ও স্টেজ পারফরম্যান্স সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এই দীর্ঘ সংগীত যাত্রার ফলস্বরূপ সম্প্রতি তিনি Guitar Shop BD এবং আন্তর্জাতিক ব্র্যান্ড REAL MISSION–এর পক্ষ থেকে এন্ডোর্সড আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন, বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চীন থেকে উপহার হিসেবে REAL MISSION গিটার প্রাপ্তি তার জন্য এক বড় সম্মান ও অনুপ্রেরণার।এই অর্জনের পেছনে শুরু থেকে পাশে থাকা সকল শুভানুধ্যায়ী, বন্ধু, পরিবার এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তু দাস। তার বিশ্বাস, এই ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতে তাকে আরও ভালো সংগীত উপহার দিতে অনুপ্রাণিত করবে। সংগীতকে তিনি কেবল একটি পেশা নয়, বরং জীবন চর্চা ও আত্ম প্রকাশের ভাষা হিসেবে দেখেন। ভবিষ্যতে তিনি দেশের সংগীতাঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে ও কাজ করার স্বপ্ন দেখছেন। সন্দীপ দাস অন্তুর Shop BD-এর মাধ্যমে পরিচয় Real Mission ব্যান্ডের সঙ্গে।এরই ধারাবাহিকতায় Endorsed Artist হিসেবে আজীবনের জন্য স্বীকৃতি লাভ করেন যতদিন সংগীত ক্যারিয়ারের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকবো। উল্লেখ্য বাংলাদেশ থেকে প্রথম এই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছেন রংপুরের অন্তু দাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি