1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

এলিট গার্মেন্টসের মানবিকতায় পীরগাছায় সাত শতাধিক শীতার্ত মানুষের মুখে হাসি

  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছায় এলিট গার্মেন্টসের সৌজন্যে সাত শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের থানাবর গ্রামে পাওটানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপু হাসানের বাড়ির উঠানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।আরইবি পল্লীবিদ্যুৎ বোর্ডের সাবেক সদস্য ও এলিট গ্রুপের ডিরেক্টর প্রকৌশলী আমজাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়ি ছাওলা ইউনিয়নের প্রায় সাত শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।আম্বার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন থানাবর জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আলম, আবু সাঈদ, আইয়ুব হোসেন, তাওহীদুল ইসলাম রিফাত, আরাফাত ইসলাম, মমিনুল ইসলাম সুমন, শরিফুল ইসলাম শাকিল সহ অনেকে।এর আগে কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ সাজিদুল ইসলাম এবং এলিট গ্রুপের মালিক সহ সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হাজী ছফের উদ্দিন মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো: ইলিয়াস মিয়া।কম্বল পেয়ে উম্মে কুলছুম, মমেনা,ওমর আলী, আব্দুল জলিল ও গোলাপি রানী তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, আমরা এ পর্যন্ত সরকারি বা কারো কাছে কোন কম্বল পাইনি। এই কনকনে শীতে আজ আমরা এলিট গ্রুপের একটি কম্বল পেলাম। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি