1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নওগাঁর আত্রাইয়ে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও উপজেলা যুবদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের কল্যাণ ও মুক্তি নিশ্চিত হবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি