1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর এটিএম আজম খানের ভাইরাল বক্তব্য নিয়ে বিবৃতি ও দুঃখ প্রকাশ

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় প্রদত্ত বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনা ও বিভ্রান্তির প্রেক্ষিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমীর মাওলানা এ টি এম আজম খান।বিবৃতিতে তিনি জানান, সভায় বক্তব্য দিতে গিয়ে দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় অনিচ্ছাকৃতভাবে একটি অসতর্ক ও অনভিপ্রেত শব্দচয়ন ব্যবহার হয়ে যায়, যেখানে কুরবানির সঙ্গে সংশ্লিষ্ট একটি তুলনা উপস্থাপিত হয়।বিষয়টি সম্পূর্ণভাবে তার ‘স্লিপ অব টাং’ থেকে ঘটেছে এবং এটি কোনোভাবেই তার বিশ্বাস বা উদ্দেশ্যের প্রতিফলন নয় বলে তিনি স্পষ্ট করেন।তিনি আরও বলেন, পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর কুরবানির ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য ত্যাগ, আনুগত্য ও ঈমানের সর্বোচ্চ নিদর্শন। এই মহিমান্বিত ঘটনার সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া তার আকিদা ও বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থি।বক্তব্যের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনা করেন এবং একই সঙ্গে সকল ভাই-বোন ও শুভানুধ্যায়ীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার অঙ্গীকারও করেন তিনি।বিবৃতির শেষাংশে তিনি বলেন, “আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন।উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২০২৬,পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মাওলানা এ টি এম আজম খানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি