সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। রোববার (১১ জানুয়ারি) রংপুরের পীরগাছায় এক নির্বাচনি সভায় তিনি বলেন, সাম্প্রতিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিভাইস ব্যবহার করে নকলের প্রমাণ পাওয়া গেছে, যার ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। প্রশ্নফাঁসের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পরীক্ষা বহাল রাখা মেধার প্রতি অবিচার বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে তিনি ওই পরীক্ষা বাতিল করে দোষীদের আইনের আওতায় আনা এবং স্বচ্ছ পরিবেশে নতুন করে পরীক্ষা আয়োজনের দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনি মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply