1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় সিএনজি দুর্ঘটনায় শিশুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পাঠ করা হয়েছে

আমির হামজা,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় সিএনজি দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শিশুটি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো আইমান (৬)। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি আমি শুনেছি, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে, এ ঘটনায় সড়কপরিবহণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।উল্লেখ্য, হাতিয়ায় সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই সিএনজি দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি