1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

তীব্র শীতে উষ্ণতার ছোঁয়া,গাইবান্ধার চরাঞ্চলে র‍্যাব-১৩-এর কম্বল বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা সিপিসি।১৭ জানুয়ারি শনিবার দুপুরে চরাঞ্চলের শীতকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারি পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা বলে জানান। গাইবান্ধা র‍্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার জানান, র‍্যাব এর ডিজি মহোদয়ের নির্দেশনায় ও সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি