1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

র‌্যাব-১৩ এর উদ্যোগে গংগাচড়ায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পাঠ করা হয়েছে

প্রতিষ্ঠালগ্ন হতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।এর পাশাপাশি জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক কাজে র‍্যাব নিয়োজিত রয়েছে। শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে র‍্যাব ফোর্সেস এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৯/০১/২০২৬ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় র‍্যাব-১৩ রংপুর জেলার গংগাচড়া থানার দক্ষিণ খলেয়া গ্রামের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় ৪০০ পিস কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

র‍্যাব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্যে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও অনুরূপ সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি