1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কিশোরগঞ্জে মন্ডল বাড়ীর উদ্যোগ এ শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পাঠ করা হয়েছে

আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপী চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে মন্ডল বাড়ি। শৈত্যপ্রবাহে নারী, শিশু, বয়স্ক এবং গৃহহীনসহ ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও শীতের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে মাগুড়া ইউনিয়নে প্রায় ৩ শত কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে মন্ডল বাড়ী নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নে মন্ডল বাড়ীর উদ্যোগ এ শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। গরিব ও অসহায় মনুষের মাঝে ৩শত কম্বল বুধলবার( ২১ জানুয়ারি ২০২৬) সকাল ৯ ঘটিকায় বিতরণ করা হয়। এসময় মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এবং মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাথে ছিলেন আবুল কাশেম মন্ডল ফোরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মুসা, এ্যাডকিউ -এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।সাহিত্যিক, সম্পাদক ও সংগঠক মাহফুজার রহমান মন্ডল, ইয়োংলি গ্রুপ চায়নার জিএম জিকরুল আলম মন্ডল, নীয়ালা সাংহাই কোম্পানি লিমিটেডের মানেজিং ডিরেক্টর জহির রায়হান মন্ডল -এর সার্বিক সহযোগীতায় এই শীত বস্ত্র অসহায় ও গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাওছার হামিদ,আইনজীবী মোজাম্মেল হক সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি