1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়া কুর্শা ইউনিয়নে নির্বাচনী ধানের শীষের উঠান বৈঠক

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সময় যতই গড়াচ্ছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটারদের মন জয় করতে প্রতিটি প্রার্থীই দিনরাত ছুটে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে। দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ধানের শীষের প্রার্থী—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা। এরই ধারাবাহিকতায় প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্তে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় কুর্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়া পাড়ায় মান্নান ডাক্তারের উঠানে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, “গণতন্ত্রকে সুরক্ষিত রাখা, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উপজেলার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রার্থী আলহাজ্ব এমদাদুল মদাদুল হক সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি