1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় এনসিপিতে যোগদিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পাঠ করা হয়েছে

আমির হামজা, নোয়াখালী হাতিয়ায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ এর হাতে হাত রেখে এসব নেতাকর্মী আনুষ্টানিক ভাবে এনসিপিতে যোগ দেন।

এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহ- সভাপতি মো: মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেল সভাপতি সম্রাট আকবর হোসেন সহ ১৭ জন নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, সন্ত্রাস ও চাদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা বিচ্চিন্ন ভাবে অনেককে নিয়ে নিয়েছি। আনুষ্ঠানিক ভাবে আজ থেকে আমাদের প্রতিদিন যোগদান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করলো। সবাইকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস মুক্ত, চাদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি